এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার দেশে কোনো ধরনের সংকটের অস্তিত্ব স্বীকার করে না, অথচ বাস্তবে বিদ্যুৎ ও জ্বালানিসহ নানা ক্ষেত্রে সমস্যা রয়েছে।
শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, সংসদে সরকার দাবি করে দেশে পর্যাপ্ত তেল, বিদ্যুৎ ও জ্বালানি রয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি তার বিপরীত। তার ভাষায়, তিনি সংসদে দাঁড়িয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন—দেশে সত্যিই কোনো সংকট আছে কি না।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সরকার যখন বিদ্যুৎ সংকট স্বীকার করে না এবং দিনের অনেক সময় বিদ্যুৎ না থাকে, তখন জনগণের দুর্ভোগের প্রতীক হিসেবে তিনি এলাকাবাসীর মাঝে মোমবাতি বিতরণ করেছেন।
তার মতে, সরকারের দায়িত্ব ছিল জনগণের সমস্যা অনুধাবন করে তা সমাধান করা, কিন্তু তারা বাস্তবতা স্বীকার না করে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
এদিন হাসনাত আবদুল্লাহ শতাধিক পরিবারের মাঝে মোমবাতি বিতরণ করেন। এ সময় স্থানীয় এনসিপি নেতারা তার সঙ্গে ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);