কুমিল্লার বুড়িচং উপজেলায় বিদ্যালয়ের সামনে থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ভারেল্লা শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা সড়কে। ভুক্তভোগী সানজিদা আক্তার রোমানা (১৫) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিদ্যালয় ছুটির পর রোমানা বিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করলে আব্দুল হাকিম (২০) নামে এক যুবক পেছন দিক থেকে তার মুখ চেপে ধরে। পরে জানে আলম হৃদয় (২১)-এর সহায়তায় তাকে টানাহেঁচড়া করে জোরপূর্বক একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে দ্রুত দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তার এবং ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা শাহিনুর আক্তার (৩২) বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
বুড়িচং থানার এফআইআর নম্বর ২৭, তারিখ ১৫ এপ্রিল ২০২৬; জিআর নম্বর ১৩৭। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই কামরুল হাসান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);