শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

ভর্তি বিষয়ে সতর্ক থাকার আহ্বান

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক জটিলতা ও অচলাবস্থার কারণে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতারুজ্জামান হক রীনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে একাডেমিক ও প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বোর্ড অব ট্রাস্টিজের কিছু বিপথগামী সদস্য প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের সিনিয়র অধ্যাপকদের জোরপূর্বক অপসারণ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়া, কিছু অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাকে সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়াই বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগও তোলা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমানে কিছু অবৈধ পক্ষ প্রতারণামূলক ও ভুয়া ট্রাস্ট দলিল ব্যবহার করে মূল ট্রাস্টির নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক।

উদ্ভূত পরিস্থিতিতে গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত বা নিরপেক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদেরও ভর্তি সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত দায়ভার না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By