দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়ায় স্বস্তি ফিরছে। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া-এর নতুন উদ্যোগ ও সেবার মানোন্নয়নের ফলে এই পরিবর্তন এসেছে বলে জানা গেছে।
এর আগে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রবাসীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। পাসপোর্ট হাতে পাওয়ার পর সেটি সক্রিয় করতে তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান ESKL (Expert Services Sdn Bhd)-এর অফিসে যেতে হতো। অনেক সময় নির্ধারিত সময়েও পাসপোর্ট না পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হতো।
এই সমস্যার সমাধানে হাইকমিশন কয়েকটি কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু, কুয়ালালামপুরের জালান আম্পাংয়ে অবস্থিত পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি সক্রিয় (অ্যাক্টিভ) পাসপোর্ট প্রদান, ডেলিভারি প্রক্রিয়া দ্রুততর করা এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থার উন্নয়ন।
নতুন ব্যবস্থার ফলে এখন আর প্রবাসীদের পাসপোর্ট সক্রিয় করতে আলাদাভাবে ESKL অফিসে যেতে হবে না। এতে করে তুলনামূলক কম সময়ে সহজেই পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হবে।
সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হলে কোনো বিলম্ব ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে।
হাইকমিশনের নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না। এই নতুন ব্যবস্থা প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);