শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুন দলের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

সীমু দা
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%A8 %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় এজহার নামীয় ৩ জন আসামী কেই গ্রেফতার করা হলো।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৪০), পারনারায়নপুর গ্রামের মোঃ তায়জাল মুন্সির ছেলে মোঃ বরকত মুন্সী (৩৪)।

মামলা সুত্রে জানাগেছে, গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪ টার সময় হাসিবুর রহমান অন্তর ও মোঃ বরকত মুন্সীসহ অপরাপর আসামিগণ পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষামান নারীকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারীকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই নারী নিজেই পাংশা মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করেন মামলা দায়ের করেন। এ ঘটনায় গত শনিবার ৩১ মার্চ রাতেই মামলার ২ নং আসামী রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) কে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে ওই মামলার বাকি ২ আসামী আত্নগোপনে চলে যায়। গত মঙ্গলবার পাশের জেলা কুষ্টিয়া থেকে ওই দুই আসামী কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন বলেন, সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হাসিবুর রহমান অন্তর ও মোঃ বরকত মুন্সীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে|

উল্লেখ্য,গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় আসামীরা একটি হায়েচ মাইক্রোর মধ্যে ও নারী কে জোরপূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে।পরে রাত ৭ টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By