শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

শেরপুরে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আবহে নতুন বছরকে বরণ

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:১০ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A3

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’এই শাশ্বত আহ্বানে নতুন স্বপ্ন আর অসাম্প্রদায়িক চেতনার অঙ্গীকার নিয়ে বগুড়ার শেরপুরে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা আর সুরের মূর্ছনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ ১৪৩৩-কে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢোল-বাদ্য আর ঐতিহ্যবাহী দেশীয় সুরের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা রঙের ব্যানার, ফেস্টুন আর লোকজ ঐতিহ্যের প্রতীক হাতে নিয়ে আবালবৃদ্ধবনিতা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নেন। লাল-সাদা পোশাকে সজ্জিত হাজারো মানুষের পদচারণায় পুরো শহর যেন এক টুকরো উৎসবের নগরীতে পরিণত হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘নিক্বণ সংগীত বিদ্যালয়’-এর শিল্পীদের নিপুণ পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতেই শাস্ত্রীয় সংগীতের ‘রাগ ভৈরবী’-র সুরে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর শিল্পীরা রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান ও ভাওয়াইয়া পরিবেশন করেন। সংগীতের এই বৈচিত্র্যময় আয়োজন অনুষ্ঠানস্থলকে এক জনসমুদ্রে পরিণত করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান হিমু-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপি সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী এবং মহিলা দলের নেত্রী নাসরিন আকতার পুটি, আফরোজা খাতুন ডিনা, সুরাইয়া লায়লা, শাজানাজ পারভীন, শেফালী ঘোষ ও সুইটি আকতার মিষ্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উৎসবে যোগ দেন।

নববর্ষ উপলক্ষে উপজেলা চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলা ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। মেলায় মাটির তৈরি লোকজ পণ্য, কারুপণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে। গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে সাজানো এই মেলাটি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By