শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

নেতানিয়াহুর এক ফোনেই ভেস্তে যায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা!

সীমু দা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও দুই পক্ষ কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকলের কারণেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে দাবি করেছে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ অভিযোগ করেন। তিনি লিখেছেন, ‘বৈঠকের মাঝে ভ্যান্সকে (মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান) নেতানিয়াহুর ফোন আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়।’

তিনি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরান আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছিল। পাকিস্তান ত্যাগের আগে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দেন তিনি।

তবে ওয়াশিংটন নেতানিয়াহুর ওই ফোনকলের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। তেহরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র শুধু হরমুজ প্রণালি দিয়ে নিজেদের ও মিত্রদের জাহাজ চলাচলের স্বাধীনতা নয়, বরং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করা এবং বিদ্যমান ইউরেনিয়াম মজুত হস্তান্তরের দাবিও জানায়। এসব শর্তকে ওয়াশিংটনের ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ হিসেবে উপস্থাপন করেন ভ্যান্স।

আলোচনা ব্যর্থ হওয়ায় তেল পরিবহন ও জ্বালানির দামের অনিশ্চয়তা আবারও বেড়েছে। ৯ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারের বেশি ছিল, যা হরমুজ সংকটের শুরুর দিকের পর সর্বোচ্চ। স্বল্প সময়ের কূটনৈতিক বিরতিতে তা কমে প্রায় ৯৫ ডলারে নেমে এলেও এখন আবার দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তারা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে নতুন কোনও সমঝোতা না হলে তেলের দামে আবার অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: এনডিটিভি



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By