কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশি কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে আশ্বস্ত করেছে ইরান। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, বাংলাদেশি কোনো জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়া হবে বলে ইরান আশ্বাস দিয়েছে। একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান তিনি। তার মতে, দুই দেশের মধ্যে সমঝোতা না হলে বৈশ্বিকভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে।
শামা ওবায়েদ বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে যেন জ্বালানি সংকট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বাংলাদেশকে স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলার কারণে বাংলাদেশি মিশন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এতে করে প্রণালিটি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন। প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);