শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

সিরাজগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AA %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

সিরাজগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন রোগী চিকিৎসাধীন। রবিবার হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ মাস বয়সী মালিহা বিনতে মাফুজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির ফুপি, উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা কাশি ও জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে পরীক্ষা শেষে হাম শনাক্ত হয় এবং সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মকুল হোসেনের মেয়ে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে হামের উপসর্গ নিয়ে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত ২৮ মার্চ থেকে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By