শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%A4 %E0%A6%95%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ আলোচনার পরও কয়েকটি মূল বিষয়ে মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তেহরানের পক্ষ থেকে ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব প্রস্তাব দেয়। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে যায়, যার কারণে চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি। তবে ওই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অন্যতম বড় মতবিরোধের বিষয় ছিল হরমুজ প্রণালি। ইরান জানিয়েছে, তাদের শর্ত মানা না হলে এই কৌশলগত জলপথের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত। যুক্তরাষ্ট্র চায় ইরান এই মজুত পরিত্যাগ করুক, তবে তেহরান এতে রাজি নয়। ফলে এই বিষয়টিও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি, ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক কর্মসূচি এই তিনটি ইস্যু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। তাই এসব বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতেও আলোচনায় অগ্রগতি কঠিন হবে।

দীর্ঘ আলোচনা সত্ত্বেও বড় ধরনের অচলাবস্থা থেকেই গেছে। ফলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তায় রয়ে গেল।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By