শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

সীমু দা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2

বছর জুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অসামান্য অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল| দেশব্যাপী বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ৫০টি জোনের পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

গ্রাহক পর্যায়ে ব্যাপক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্সেলের পণ্য বিক্রয়ে অসামান্য অবদান রাখায় পরিবেশকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, মার্সেলের পরিবেশকগণ ও কর্মকর্তাগণ নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না, বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন| আপনাদের (পরিবেশকগণ) এবং আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে মার্সেল আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে।

আপনারা যেমন মার্সেলকে সামনে এগিয়ে নিচ্ছেন; তেমনই মার্সেলও সব সময় আপনাদের পাশে রয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরো উদ্বুদ্ধ করে তুলতে পুরস্কার প্রদানের এই ধারাবাহিকতা বজায় থাকবে| একই সঙ্গে পরিবেশক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, মার্সেলের হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By