শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ মনোনীত প্রার্থী

সীমু দা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A6 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ ধন্যবাদ জানান তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে লিখেন, শেরপুর-০৩, আসনে কাঁচি মার্কায় যারা ভোট দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই নির্বাচনে বিভিন্নভাবে সাহস, উৎসাহ দিয়েছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা। আশা করি আপনারা আগামীদিনে মানুষের মৌলিক অধিকার, বেকার সমস্যা, শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি; তন্মধ্যে ১২৩টিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ মাত্র ৬টি কেন্দ্রে বেশি ভোট পেয়েছেন। সবমিলিয়ে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান এক কেন্দ্রে সর্বোচ্চ ২৬ ভোট পেয়েছেন। অনেক কেন্দ্রে তিনি একটি ভোটও পাননি। তার মোট ভোট সংখ্যা মাত্র ৪৮০টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তাই বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচনী বিধি অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, ‘জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। নির্বাচনে অংশ নিতে পেরে আমি গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By