মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নগদ দিয়ে কেনাকাটা করে হেলিকপ্টার ভ্রমণ জিতলেন ইমন ও অফজাল

সীমু দা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৫০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A6 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%AE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%85%E0%A6%AB%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2

পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ‘হেলিকপ্টার ভ্রমণ’-এ পুরস্কার জিতে নিয়েছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। এই ক্যাম্পেইন চলাকালে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে সম্প্রতি তারা এই পুরস্কার জিতেছেন।

হেলিকপ্টার ভ্রমণ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী ঢাকার মোহাম্মদপুরের কাজী ইমন পেশায় একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী। এই উপহারটি বিজয়ীদের জন্য কাপল বা জুটি হিসেবে ভ্রমণের সুযোগ রাখা হয়েছিল। সে কারণে তিনি তার স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করেন।

জীবনে প্রথমবারের মতো হেলিকপ্টারে ভ্রমণ করেন ইমনের স্ত্রী সাদিয়া। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলছিলেন, ‘নিজেকে পাখির মতো লেগেছে। আমি খুবই আনন্দিত।’ ২৬ বছর বয়সী কাজী ইমন বলেন, ‘বিমানে যাতায়াত করেছি, তবে হেলিকপ্টারে কখনো ওঠা হয়নি। এবার যখন সুযোগ হলো, স্ত্রীসহ একটি দারুণ অভিজ্ঞতা পেলাম নগদের সৌজন্যে। আমি এই উপহার বিজয়ী হবো, এটা কল্পনাও করিনি। নগদকে এরকম দারুণ আয়োজনের জন্য ধন্যবাদ।’

হেলিকপ্টার ভ্রমণের অপর বিজয়ী হলেন ঢাকার মিরপুরের আফজাল হোসেন। তিনি স্থানীয় একটি সুপারশপে চাকরি করেন। তিনি তার সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন।

হেলিকপ্টার ভ্রমণ শেষে আফজাল হোসেন অনেকটা ঘোরের মধ্যে ছিলেন। তিনি বলেন, ‘আসলে এই অভিজ্ঞতাটা বলে বুঝাতে পারছি না। এমন উপহার জিতবো, এটা চিন্তাও করিনি কখনো। এই উপহারের জন্য নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পেরেছেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন মার্চেন্টগুলোয় কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে পুরস্কার বিজয়ী হয়েছেন তারা।

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘এই ক্যাম্পেইনে আমরা গ্রাহকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের মধ্যে অন্যরকম ভালোলাগাও আমরা দেখেছি। এরকম ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে আরেকটু ভালোভাবে জানাবোঝা তৈরি করতে পারি জন্য নগদ শুরু থেকে সৃষ্টিশীল সব প্রোডাক্ট ও ক্যাম্পেইন নিয়ে কাজ করছে।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By