বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ডিডিআইএক্সপো-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৪ এপ্রিল) রাতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান ও পরিচালক মো. ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসটেক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তুহিন চৌধুরী। এ ছাড়া ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ডিডিআইএক্সপো-২০২৬ গেমিং প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর আগে বিসিএস নেতৃবৃন্দ আয়োজনের ওপর শুভেচ্ছা বক্তব্য দেন।
টুর্নামেন্টের ভ্যালোরান্ট গেমিং বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম অল-স্টার্স। রানার-আপ হয়েছে টিম রিউসেই ট্রাইডেন্টস হেলরিফট এবং তৃতীয় স্থান অধিকার করেছে টিম এক্সএলই ই-স্পোর্টস। চতুর্থ হয়েছে টিম অ্যাকুয়াভি। এ বিভাগে এমভিপি নির্বাচিত হয়েছেন উদিত দেব উচ্ছ্বাস।
ফিফা গেমিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিফাত আহমেদ। দ্বিতীয় হয়েছেন ইরফান ওয়াসিত খান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মারুফুল ইসলাম। ই-ফুটবল গেমিং টুর্নামেন্টে প্রথম হয়েছেন তানভির শাহরিয়ার এবং দ্বিতীয় হয়েছেন ইয়াসির পূর্ণ।
এ ছাড়া ই-স্পোর্টস টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ইনস্টিংক্ট প্রোডাকশনস দলকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
প্রসঙ্গত, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ তে এই বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ডিডিআইএক্সপো-২০২৬ আয়োজন করা হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);