মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সারজিসের বাবা চিকিৎসার জন্য ভারতে, অনুসন্ধানে সত্যিটা জানা গেল

সীমু দা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের বাবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার দাবি তুলে তার ছবি সংযুক্ত করে বেসরকারি টেলিভিশন চ্যা-নেল২৪-এর লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে যাননি এবং চ্যা-নেল২৪ থেকেও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। আসলে, চ্যা-নেল২৪-এর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর থাম্বনেইল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ওই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশনে লোগো রয়েছে।

ওই তথ্যাবলীর সূত্র ধরে বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যা-নেল২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত ‘চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির থাম্বনেইল পর্যালোচনায় দেখা যায়, শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

অর্থাৎ, চ্যা-নেল২৪ এর থাম্বনেইলের শিরোনাম পরিবর্তন করেই আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

মূল ভিডিও থেকে জানা যায়, সারজিস আলম তার বক্তব্যে ২০২৪ সালের অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় ভূমিকার কথা বলেন এবং তাদের সম্মুখসারির সহযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, আন্দোলনের শুরু থেকেই রাজপথে থাকা থেকে শুরু করে পরিকল্পনার টেবিল পর্যন্ত ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিগত ১৬ বছরে শেখ হাসিনা সরকার বিরোধী পক্ষকে দমন করতে যে ধরনের ‘ব্লেম গেম’ বা অপপ্রচার চালিয়েছিল, বর্তমান প্রজন্ম তা প্রত্যাখ্যান করেছে বলেই এ বিপ্লব সফল হয়েছে বলে তিনি মনে করেন। সবকিছুর ঊর্ধ্বে দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।

এছাড়া, সারজিস আলমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও সারজিস আলমের বাবা ভারতে গিয়েছেন কিংবা তার বাবা অসুস্থ হয়েছেন সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন দাবিতে চ্যা-নেল২৪ এর নামে প্রচারিত এ ফটোকার্ডটি সম্পাদিত।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By