মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাথরঘাটায় ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা: সাবেক ছাত্রলীগ নেতা আটক

সীমু দা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E2%80%98%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

বরগুনার পাথরঘাটায় ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজসংলগ্ন বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটক রফিকুল ইসলাম সুমন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাইকিংয়ের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ এর আওতায় কম দামে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কার্ড তৈরির নামে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

ভুক্তভোগী রহিম মিয়া বলেন,“ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের সাহায্যে জীবন চালাই। এখন আমার টাকাটা ফেরত চাই। আমার মতো অনেকের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে।”

আটকের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবিতে পাথরঘাটা থানার সামনে ভিড় জমায়। তারা দ্রুত টাকা ফেরত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি বলেন,“আটক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। বিষয়টি তদন্ত করে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By