মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাম্পে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের কান্ড

সীমু দা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1

শেরপুরের নালিতাবাড়ীতে হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে তেল সংগ্রহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের তদারকির ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি থাকলেও তা কার্যকরভাবে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ ছিল না। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিজেই লাইনে না দাঁড়িয়ে বরং লাইনের বিপরীত পাশে কাউন্টারের সামনে অবস্থান নিয়ে তেল সংগ্রহ করেন। যদিও ওই স্থানে প্রবেশে একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একইভাবে কিছু বাইকারও নিয়ম ভেঙে ওই দিক দিয়ে প্রবেশ করায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে তেল সংগ্রহ শেষে অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

ভুক্তভোগীরা জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, তিনি শ্রীবরদী থেকে আসার পর তার গাড়িতে তেল না থাকায় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, পাম্পে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি, লাইন সংক্রান্ত সমস্যা ওসি এসে সমাধান করেছেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সতর্ক করা হয়েছে। তিনি ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আশ্বাস দিয়েছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত না করলে এ ধরনের ভোগান্তি আরও বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By