মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

সীমু দা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ২১ মার্চ। এখন শুরু হয়েছে আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। মুসলিমদের কাছে এটি ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত। এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার ঈদকে কেন্দ্র করে টানা প্রায় ছয় দিনের দীর্ঘ ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সবচেয়ে প্রতীক্ষিত সরকারি ছুটিগুলোর একটি ঈদুল আজহা ঘনিয়ে আসছে। চলতি বছর এই ঈদকে কেন্দ্র করে আমিরাতের বাসিন্দারা দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি এবং ঈদুল ফিতরের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব। এটি ইসলামি বর্ষপঞ্জির ১২তম তথা শেষ মাসে পালিত হয়। ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত এই দিনটি হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর আদেশে নিজের সন্তানকে কোরবানি দেয়ার প্রস্তুতির স্মরণে পালিত হয়। দিনটি নামাজ, দান-সদকা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করা হয়।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আরব আমিরাতে ছুটি শুরু হতে পারে আগামী ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস দিয়ে। এরপর ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদের তৃতীয় দিন অর্থাৎ আগামী ২৯ মে (শুক্রবার) পর্যন্ত ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাতে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই ছুটি টানা ছয় দিনে গড়াতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। তবুও দীর্ঘ ছুটির সম্ভাবনায় আগাম ভ্রমণ পরিকল্পনা ও বুকিংয়ের চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে আগামী ২৬ মে (মঙ্গলবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন ২৭ মে (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যেহেতু বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মানুষ আগামী ২৮ মে ঈদ পালন করবেন। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।

বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By