মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

সীমু দা
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। কুয়েত পেট্রলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কেপিসি একে ইরানের একটি ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে।

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আক্রান্ত কুয়েতি ট্যাংকারটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন।

সৌভাগ্যবশত তাদের সবাই নিরাপদে আছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি; আগুন নেভানোর জন্য দুবাইয়ের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে।

কেপিসি জানিয়েছে, হামলার সময় ‘আল-সালমি’ ট্যাংকারটি তেলে পুরোপুরি ভর্তি ছিল। ইরানের এই হামলায় জাহাজটির কাঠামো (হাল) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। ফলে দুবাই বন্দরের আশপাশের পানিতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, যা বড় ধরনের পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে।

এর আগে ইরান দাবি করেছিল যে তারা দুবাইয়ে ইউক্রেনীয় ও মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে কুয়েতি তেলবাহী ট্যাংকারে এই সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক করিডোরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলল।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

কুয়েত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই নির্দিষ্ট ট্যাংকার হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By