জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নে পল্লীবালা বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মামুন জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারেন স্কুল ঘরের উপরে ধূয়ার কুন্ডলী দেখা যাচ্ছে। এ অবস্থায় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি জয়পুরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ততখনে পাঁচটি শ্রেণী কক্ষের বেঞ্চ সহ টিন, বাঁশ ও ভেতরে উপরে থাকা খলপার চাটাই পুড়ে যায়।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রুবেল রানা জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সদর উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত স্কুল ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);