সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কারাগার থেকে বেরিয়ে নির্বাচনের ঘোষণা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সীমু দা
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

জামিনে মুক্তি পাওয়ার পরপরই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।

জুলাই মাসে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। একই সঙ্গে তিনি ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মাহবুবুর রহমান সোহাগের বিপরীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে সামাজিক মাধ্যমে সরব রয়েছেন বলেও জানা গেছে। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তার সক্রিয় অবস্থান স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

আলোচিত নেতা আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। তার বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। মানুষের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।’

এদিকে উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে তার এমন সরব উপস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা মনে করেন, এই মুহূর্তে তার কিছুটা নীরব থাকা উচিত।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By