সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফসলি জমির ১৫ ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AB %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A7%A9 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F

কুমিল্লার বুড়িচং উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

প্রশাসন জানায়, অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।এ অভিযানে বুড়িচং থানা পুলিশের এস আই আলীসহ সঙ্গীয় একটি দল সহায়তা প্রদান করে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By