সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঈদের আনন্দ ভাগাভাগি নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উপহার

সীমু দা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:০০ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন শুধুমাত্র কোনো একটি গন্ডিতে সীমাবদ্ধ না থাকে বরং ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। এই মানবিক বার্তা বুকে ধারণ করে নোয়াখালীতে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উদ্দীপিত তারুণ্য সংগঠন (উতাস)।

বুধবার (১৮ মার্চ) সকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের উতাস মার্কেটে সংগঠনের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উতাসের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় গরীব-অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।

এসময় স্থানীয় সমাজসেবক ফরহাদ হোসেন, সাহাব উদ্দিন, বেলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান ভূঁইয়া আরজু, নকিব খান ফারুক, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ আলী হোসেন বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন- একটি সমাজকে আলোকিত করতে হলে আগে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই অন্ধকার কাটিয়ে সমাজ এগিয়ে যাবে আলোর পথে।তিনি আরও বলেন, করোনাকাল থেকেই উতাস এই অঞ্চলে মানবিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অপরাধ প্রতিরোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

উতাসের সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরে সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রুবেল বলেন-করোনাকাল থেকে মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদক, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে গরীব ও দুস্থদের আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হচ্ছে।তিনি আরও বলেন, ভবিষ্যতে দরিদ্রদের জন্য ঘর নির্মাণসহ আরও বৃহৎ মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই কাজে সমাজের সচেতন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By