মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মোংলা বন্দরে এলো ১৬ হাজার টন চাল, সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্য

সীমু দা
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A7%8B %E0%A7%A7%E0%A7%AC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0

দেশের বাজারে চালের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার সকাল থেকে জাহাজ দুটি থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বন্দর সূত্র জানায়, ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার মেট্রিক টন এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার মেট্রিক টন চাল মোংলা বন্দরে আসে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল আমদানি করা হয়েছে।

বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েস’ এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার সকাল থেকেই জাহাজ দুটি থেকে চাল খালাস শুরু হয়েছে। খালাস হওয়া চাল ছোট লাইটারেজ জাহাজে করে নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পুরো চাল খালাস সম্পন্ন হবে বলেও জানান তিনি।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বলেন, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সরকার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সেই চুক্তির আওতায় ভারত থেকে মোংলা বন্দরে এটি ৯ম চালান।

তিনি আরও বলেন, দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। শুল্ক মুক্ত সুবিধায় আমদানিকৃত এসব চালের মধ্যে নন-বাসমতি চালের পরিমাণ বেশি। যা বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

এদিকে সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়েও নিয়মিত চাল আমদানি হচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By