সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নাগরপুরে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজের প্রধান গেটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এ কে এম আব্দুল হামিদ বলেন, নাগরপুর-দেলদুয়ারের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন দাঁড়িপাল্লা প্রতীক শান্তি, ন্যায় ও কল্যাণের প্রতীক। দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By