সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলায় গৌরীপুরে বিক্ষোভ

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

ঢাকার শাহবাগে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। হাতেম আলী সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গৌরীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গৌরীপুর উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আজকালের খবর-এর গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি শামীম আনোয়ার, সংগ্রাম-এর প্রতিনিধি মোখলেছুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল কাদির, সেলিম আল রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শাহবাগে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। দেশবাসী প্রত্যক্ষ করেছে, কীভাবে অতিউৎসাহী পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

এমনকি যুগান্তর-এর একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে প্রকাশ্যে লাথি মারা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। তারা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By