নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য গণভোজের আয়োজন করায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সখীপুর উপজেলার শোলাপ্রতিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা। অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে জব্দ করা রান্না করা খাবার স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির তত্ত্বাবধানে চাকলাপাড়া এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সখীপুর উপজেলার শোলাপ্রতিমা এলাকায় গণসংযোগকালে ভোটারদের নিয়ে গণভোজের আয়োজন করেন বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা। গণভোজ আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);