সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গণভোট নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা যবিপ্রবিতে

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই মতবিনিময় সভার সূচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কার পরিকল্পনার জন্য গঠিত সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। সবগুলো কমিশন থেকে প্রায় এক হাজারের মতো সুপারিশ আসে। জুলাই জাতীয় সনদ-২০২৫ তৈরি করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৪টি সুপারিশ নিয়ে, যার বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হবে গণভোট। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনমানুষের মুক্তির আন্দোলন। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ ও জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণের অন্যতম পাথেয় হলো এই জুলাই সনদ। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা আরও সংহত করতে গণভোটের কোনো বিকল্প নেই। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আর কখনো স্বৈরাচার তৈরি হবে না এই বাংলার মাটিতে। যে সরকারই আসুক ক্ষমতায়, সেই সরকারই জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে বলে আমি মনে করি। এতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও অংশগ্রহণমূলক ব্যবস্থা নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, দেশ থেকে চিরতরে স্বৈরাচার মুক্ত করতে গণভোটে হ্যাঁ জয়ের কোনো বিকল্প পথ নেই। জুলাই আন্দোলনে সকল শহীদ যে স্বপ্ন নিয়ে রক্ত বিলিয়ে দিয়েছে, জুলাই যোদ্ধারা যে কারণে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা আগামীতে নিরলসভাবে কাজ করে যাব। ফ্যাসিবাদীরা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেই ষড়যন্ত্র আমরা শক্ত হাতে রুখে দিবো এই গণভোটে ‘হ্যাঁ’ কে পাশ করিয়ে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইউজিসির প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ ও শহীদ ইমতিয়াজ আহমেদ জাবেরের পিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত জুলাই যোদ্ধাসহ প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী প্রতিনিধিসহ যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ। মতবিনিময় সভা পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By