সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘হাতজোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না’, বিএনপির প্রার্থী

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BF %E0%A7%A7%E0%A7%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য দুই হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। পরে বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, ‘চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে বিস্তারিত জানতে সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে এই বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে নির্বাচনি পরিবেশ ঘিরে উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By