সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুমিল্লায় হাঁস চুরির অভিযোগে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A7%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%AD %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE

কুমিল্লায় হাঁস চুরির অভিযোগে মো: সাইদ (২৩) নামে এক নির্মাণ শ্রমিককে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের মো. আলাউদ্দিন পুত্র।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ রাতেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে নিহত সাইদের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাবা মো. আলাউদ্দিন ও মা সামসুন নাহার বলেন, মালিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাকের একটি হাঁস গতকাল সন্ধ্যার পর হারিয়ে যায়। এ ঘটনায় তাদের ছেলে সাইদকে সন্দেহ করেন রাজ্জাক। এরপর সাইদকে বসতঘর থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আবদুর রাজ্জাক, তার দুই ছেলে মো. রাব্বি ও মো. জাহিদ, মো. শাওন, ওমর সানি, জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইদকে হত্যা করেন। পরে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আনুয়াখোলা গ্রামের আবদুস সোবহান ও আবদুল অদুদ মিয়া বলেন, একটি হাঁস হারানোকে কেন্দ্র করে একজনকে এভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মালিগাঁও গ্রামের বাসিন্দা দোকানদার ওমর সানি (২৫) ও জসিম উদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে। নিহত সাইদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By