সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভয়াবহ বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১৬

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%AC

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত বহু যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গ্রামীণ এলাকা সাও জোসে দা তাপেরা শহরের কাছে রাজ্য মহাসড়ক এএল-২২০তে দুর্ঘটনাটি ঘটে।

আলাগোয়াস রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। অনেক যাত্রী বাসের নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী দুর্ঘটনা।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ছিল। উৎসবটিতে প্রতিবছর ২ ফেব্রুয়ারি হাজারো ভক্ত অংশ নেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসের পাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন।

রাজ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস বলেন, এই গভীর বেদনার সময়ে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। গত ডিসেম্বরে মিনাস জেরাইস রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩২ জন নিহত হন। এছাড়া গত অক্টোবরে পার্নামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By