সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

চাঁদাবাজি ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ

সীমু দা
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজী,দলীয় শৃঙ্খলা ও আদর্শিক বিচ্যুতির গুরুতর অভিযোগসহ ৭ কারন উল্লেখ করে পদত্যাগ করলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সেক্রটারি রুহুল আমিন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম।

সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে এই পদত্যাগের ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করে। তাদের দাবি, নৈতিক অবস্থান থেকে এবং জুলাই বিপ্লবের চেতনার সাথে সংহতি জানাতেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে দুই নেতা আরও উল্লেখ্য করেন, ১ আসনে মনোনয়ন বৈষম্য,জুলাই চেতনা থেকে দূরে সরে যাওয়া,দলীয় প্রার্থীর লোকেরা চাঁদাবাজি বালু লুঠপাটে জড়িয়ে যাওয়াসহ সাত কারনে বিএনপির দুই শীর্ষ নেতার পদত্যাগ

দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক পথচলার ইতি টেনে তারা দলীয় শৃঙ্খলা ও আদর্শিক বিচ্যুতির গুরুতর অভিযোগ তুলে জানান, ২৫ বছর আগে সাবেক সংসদ সদস্য নজির হোসেনের হাত ধরে বিএনপিতে যোগদানের পর থেকে তারা জাতীয়তাবাদের আদর্শে অবিচল ছিলেন। গত ১৭ বছরের আওয়ামী শাসনামলে জেল-জুলুম, নির্যাতন এবং আর্থিক ক্ষতির শিকার হয়েও দল ত্যাগ করেননি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির কিছু প্রভাবশালী নেতা লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। যাদুকাটা বালুমহালে লুটপাট, রক্তি,পাটলাই,বৌলাই নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি। নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাঁশঝাড় এলাকা সহ প্রায় দুই কি.মি. এলাকা বালু লুটের জন্য ইতিমধ্যেই কিনে রেখেছে দলীয় নেতাকর্মীরা। সীমান্তের তিনটি শুল্ক স্টেশন চারাগাঁও, ও বড়ছড়ায় চলছে লুটের মহোৎসব। প্রাকৃতিক ভূ-স্বর্গ টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ ও বৃক্ষরাজি, পশুপাখি,কান্দার মাটি কোন কিছুই রেহাই পাচ্ছে না। আমরা মনে করি এই সমস্ত অপকর্ম কোন ভাবেই বিএনপির আদর্শের সাথে যায় না। এছাড়াও দলের একাংশ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের ‘দোসরদের’ সাথে ব্যবসায়িক ভাগ-বাঁটোয়ারা এবং অনৈতিক সখ্যতা গড়ে তুললেও এসব দেখেও দলের ভেতরে কেউ ভয়ে মুখ খুলছে না। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শন এবং ‘হ্যাঁ ভোট’ কেন্দ্রিক কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তৃণমূলের এই দুই নেতার পদত্যাগের ফলে তাহিরপুর বিএনপিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By