সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে যা বললেন তারেক রহমান

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

ব্যারিস্টার সুমনকে কোন মামলায় আটক রাখা হয়েছে এবং তিনি আদৌ কোনো হত্যাকাণ্ডে জড়িত কি না- তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যার ঘটনায় জড়িত, সেই তথ্য জাতির সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কি শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এতদিন ধরে আটক রয়েছেন, নাকি তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত- এ প্রশ্নের উত্তর জানতে চান তিনি। তার দাবি, দেশে বহু মানুষ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থেকেও জামিনে রয়েছেন, অথচ অতিরিক্ত পরিচিতির কারণে কি ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে- এ বিষয়টি ভাবনার।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি ব্যারিস্টার সুমনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তবে যদি তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তার মুক্তি হওয়া উচিত। তার ভাষায়, ব্যারিস্টার সুমন যদি দাগী অপরাধী হতেন, তাহলে আগেই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।

তারেক রহমান বলেন, তিনি নিজে আইনজীবী হলে ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে লড়াই করতেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন- কোন মায়ের সন্তানকে হত্যার অভিযোগে ব্যারিস্টার সুমন কারাগারে আছেন, সেটি পরিষ্কারভাবে জানানো হোক।

ব্যারিস্টার সুমনের বিভিন্ন সেবামূলক কাজের কথাও উল্লেখ করে আম জনতা দলের সাধারণ সম্পাদক বলেন, অন্তত এসব মানবিক কর্মকাণ্ডের বিবেচনায় হলেও তাকে জামিন দেওয়া যেতে পারে। তিনি বলেন, জামিন মানে দায়মুক্তি নয়- বিচার প্রক্রিয়া চলুক জামিনে থেকেই।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By