সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নকল স্বর্ণ চেনার সহজ উপায়

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১:৩০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB

বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া। আজ বুধবার (২৮ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি। তারপরও স্বর্ণের গহনায় নারীদের আগ্রহের কমতি নেই বরং একটু বেশিই। অনেক টাকা খরচ করে অনেকেই স্বর্ণ কেনেন। তবে খাঁটি স্বর্ণ চিনতে পারেন না অনেকে। প্রথম দেখায় আসল এবং নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন। স্বর্ণ খাঁটি কিনা তা বাড়িতেই পরীক্ষা করুন এ সহজ উপায়গুলো জেনে নিন।

বিআইএস হলমার্ক যাচাই করুন

খাঁটি সোনা চেনার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো বিআইএস হলমার্ক দেখা। এই মধ্যে থাকে একটি ত্রিভুজ আকৃতির (বিআইএস-এর লোগো), হলমার্কিং সেন্টারের সিল এবং সোনার বিশুদ্ধতার মান। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলো গয়নার ভেতরের দিকেই খোদাই করা থাকে।

ফাইননেস নম্বর বুঝে নিন

সোনার বিশুদ্ধতা  বোঝাতে ক্যারেট (কেটি) দিয়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪কেটি সোনাই সবচেয়ে খাঁটি। তবে গয়না তৈরিতে সাধারণত ২২কেটি (৯১৬), ১৮কেটি (৭৫০), ১৪কেটি (৫৮৫) ও ১০কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস নম্বর যত বেশি হবে, স্বর্ণের মান তত উন্নত বলে ধরা হয়।

অ্যাসিড টেস্ট

আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এটি অবশ্য তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদির মতো অন্যান্য মিশ্রণের সঙ্গে বিক্রিয়া করে। অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড ড্রপারের সাহায্যে গহনার ওপর ফেলুন। যেখানে অ্যাসিড পড়ল সেই জায়গাটি সবুজ হয়ে গেলে বুঝবেন সেটি আসল স্বর্ণ নয়।

পানি দিয়ে পরীক্ষা

একটি বড় গামলায় দুই গ্লাস পানি নিন। তাতে কিনে আনা স্বর্ণের গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল। খাঁটি সোনা জলে তাড়াতাড়ি ডুবে যায়।

চুম্বক দিয়ে পরীক্ষা

খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। এবার একটি শক্তিশালী চুম্বক নিয়ে আপনার কেনা স্বর্ণের গহনার কাছে ধরুন। যদি দেখেন যে স্বর্ণ চুম্বকের সঙ্গে আটকে যাচ্ছে না তাহলে বুঝবেন যে স্বর্ণ খাঁটি। 

​চিনামাটির প্লেট

একটি চিনামাটি বা সেরামিকের প্লেট নিন। এবার তার ওপর দিয়ে স্বর্ণের বাট, কয়েন বা গয়না যেটাই কিনে থাকুন, সেটি আস্তে আস্তে ঘষুন। যদি দেখেন প্লেটের ওপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন যে স্বর্ণ কিনেছেন সেটি আসল নয়।

ভিনেগার পরীক্ষা

একটু ভিনেগার (সিরকা) নিয়ে স্বর্ণের ওপর ফোটান। যদি রঙ পরিবর্তন হয়, তবে সেটি খাঁটি নয়। খাঁটি স্বর্ণের রঙ অপরিবর্তিত থাকবে।

সূত্র: ইন্ডিয়া ডট কম



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By