সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ডিআইজি ড. আশরাফুর রহমান ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সেলিম সাজ্জাদ, যিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গত ২৮ জানুয়ারি রমনা থানা পুলিশের একটি দল ময়মনসিংহের থানা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান মো. খায়রুল আলম রফিক বাদী হয়ে ঢাকার রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, একটি সাইবার অপরাধী চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিল। এই চক্রের সাথে জড়িত ৯টি ফেসবুক আইডির মালিককে মামলায় আসামি করা হয়েছে।

এর আগে একই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটিকে নিয়মিত মামলা হিসেবে রুজু করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সেলিম সাজ্জাদের বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা রয়েছে। এই মামলার বাকি আট আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি রুখতে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By