সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছিল পিসিবি। নিজেরাও বয়কট করতে পারে এমন গুঞ্জনের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য বয়কটের ‘রাজনৈতিক, আইনি ও আর্থিক প্রভাব’ বিবেচনায় রেখে টুর্নামেন্ট বর্জনের বিকল্পও খোলা রেখেছে পিসিবি।

টেলিকম এশিয়া স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আপাতত গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি—শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ‘মেন ইন গ্রিন’ যদি এই দুটি ম্যাচে জয় পায়, তাহলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা জোরালো হতে পারে। 

একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তান যদি প্রথম দুই ম্যাচ জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।” তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সোমবার। এর এক দিন আগেই লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ হবে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানাতেও প্রস্তুতি নিচ্ছে পিসিবি। একই সঙ্গে বিশ্বকাপ চলাকালে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির বিষয়েও আইসিসিকে অবহিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডটির। এক সূত্র জানায়, “বিশ্বকাপের সময় প্রতিবাদ কর্মসূচি নিয়ে আইসিসিকে চিঠি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।”

তবে পুরোপুরি বয়কটের পথে হাঁটা সহজ নয়। আইনি ও আর্থিক জটিলতার বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির আইন উপদেষ্টারা সতর্ক করেছেন—বিশেষ করে ভারতের বিপক্ষে উচ্চমূল্যের ম্যাচ থেকে সরে দাঁড়ালে এর গুরুতর পরিণতি হতে পারে, কারণ সম্প্রচার–সংক্রান্ত বড় অঙ্কের চুক্তি রয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, “২০২৭ সালের শেষ পর্যন্ত ভারতের জিওস্টার স্পোর্টসের সঙ্গে আইসিসির প্রায় ৩ বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তি রয়েছে, যার আয় সব সদস্য দেশের মধ্যে বণ্টন করা হয়। পাকিস্তান যদি বিশ্বকাপ বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে সম্প্রচারকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।”

এমন পরিস্থিতিতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান আইসিসির বিরুদ্ধে আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারে। সেক্ষেত্রে আইসিসি সেই নোটিশ পিসিবির কাছে পাঠাবে এবং শেষ পর্যন্ত ক্ষতির প্রভাব পড়বে সব সদস্য দেশের বার্ষিক তহবিল বণ্টনের ওপর—এমন আশঙ্কার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By