কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুমিল্লায় আগমনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘আগামী ৩০ ও ৩১ জানুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। ৩১ জানুয়ারি কুমিল্লায় আসার কথা ছিল। কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সেটি একদিন আগে ৩০ জানুয়ারি সন্ধ্যায় আনা হয়েছে।’
তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে আমীরে জামায়াত বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। পরে বিকেল তিনটায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান, ছাত্রশিবির মহানগরী সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);