মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যে পরিস্থিতিতে নেবুলাইজার ব্যবহার করা উচিত

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১:০০ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

শীতের সময়ে শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যায়, বিশেষ করে যারা অ্যাজমা বা হাঁপানি, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস বা দীর্ঘমেয়াদি কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন।

শ্বাসকষ্টের চিকিৎসায় নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। মুখে খাওয়ার ওষুধ ছাড়াও কার্যকরী চিকিৎসা হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার। 

শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ সেবনের পর পরিপাকতন্ত্রের মাধ্যমে রক্তের সাহায্যে শরীরের বিভিন্ন স্থানে তথা শ্বাসতন্ত্রে পৌঁছে। এতে শ্বাসকষ্টের লাঘব তাৎক্ষণিক বা আশাপ্রদ হয় না, কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়। পক্ষান্তরে ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে প্রবেশ করায় অনেক বেশি কার্যকর ও নিরাপদ হয়।

ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত স্টেরয়েড বা শ্বাসযন্ত্র সম্প্রসারণ করার ওষুধ  (ব্রঙ্কোডাইলেটর) সূক্ষ্ম কণায় প্রস্তুতকৃত, যা শ্বাসের মাধ্যমে শ্বাসযন্ত্রে তথা ফুসফুসের ভেতরে টেনে নিতে হয়। 

এভাবে ওষুধ প্রয়োগের ফলে ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে কাজ করে, পার্শ্বপ্রতিক্রিয়াও হয় কম এবং কম পরিমাণ ওষুধেই নির্দিষ্ট কার্যকারিতা পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টের চিকিৎসায় খুবই কার্যকরী। স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহারের পর ভালোভাবে কুলকুচা করতে হবে যাতে মুখগহবরে ওষুধ না লেগে থাকে।

ব্যবহারবিধি

নেবুলাইজার ও প্রয়োজনীয় ওষুধ আগে গুছিয়ে নিন।

সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে (বা পরিষ্কার টিস্যু দিয়ে মুছে) নেওয়ার পর নির্দিষ্ট অংশে (নেবুলাইজার কাপ) ওষুধটা নিতে হবে।

নেবুলাইজার কাপ ও মাস্ক সংযুক্ত করুন। এরপর টিউবগুলো সংযুক্ত করুন। যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন, ঠিকঠাক কাজ হচ্ছে কি না। ঠিকঠাক চললে হালকা ধোঁয়া বেরিয়ে আসবে।

একটি চেয়ারে বসুন। অবস্থানটি যাতে আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখুন। মাস্ক বা নির্দিষ্ট অংশটি মুখে লাগিয়ে নিন।

ধীর ও গভীর শ্বাস নিন। সম্ভব হলে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।

নেবুলাইজার কাপের এক প্রান্তে ওষুধটা লেগে আছে মনে হলে কাপটি একটু ঝাঁকিয়ে নিতে পারেন।

বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By