দলীয় শৃঙ্খলা রক্ষা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক চাপের প্রেক্ষাপটে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কারণ দেখিয়ে উপজেলা কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
তবে দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘটনাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
এর আগে, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। এতে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিভক্তি আরও প্রকট হয়ে উঠেছে।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. রেদোয়ান আহমেদ। তবে বহিষ্কৃত নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দলীয় সূত্রগুলো আরও জানায়, চান্দিনা উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে ভুগছিল। উপজেলা কমিটি বিলুপ্তির মাধ্যমে নির্বাচনের আগে মাঠপর্যায়ের সংগঠনকে নিয়ন্ত্রণে আনা এবং দলীয় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার একটি শক্ত বার্তা দিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।
চান্দিনা আসনে বিএনপির প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);