মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘কোথাও যাচ্ছি না’ বলেও মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন—এমন গুঞ্জন রোববার বিকেল থেকেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে সেগুলোকে ‘মিথ্যা’ দাবি করে বুলবুল বলেছিলেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং বিসিবিতে কাজের চাপ থাকায় দেশেই অবস্থান করছেন।

তবে শুরুতে অস্বীকার করলেও কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে দেশ ছাড়েন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, রোববার গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় তিনি শিগগির দেশে নাও ফিরতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুলবুলের দেশত্যাগ এমন এক সময়ে হলো, যখন নানা ইস্যুতে কঠিন সময় পার করছে দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপ ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে একজন পরিচালক পদত্যাগ করেছেন, আর শিগগির আরও দুজন পরিচালক পদত্যাগপত্র জমা দিতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক সেই সময় বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকেলে বিসিবি সভাপতির দেশ ছাড়ার সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের পর বুলবুল তা সরাসরি অস্বীকার করেন।

তিনি বলেন,“আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছেও যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।”

তিনি আরও বলেন,“ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। আমি জানি না, কোত্থেকে এসব নিউজ আসে। এগুলো ফলস নিউজ। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি স্লো করে দেয়। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ।”

তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই দেশ ছাড়েন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, বুলবুল রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সূত্রটি আরও জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, তবে এবার কবে ফিরবেন—তা নিশ্চিত নয়।

প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কারণে বুলবুলের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা কম।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By