সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

খরুলিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী সইসোনা গ্রেফতার

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৬:১০ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামসুন্নাহার ওরফে সইসোনা নামের এক আলোচিত মাদক সম্রাজ্ঞীসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেনসংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য থাকার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দ করা আলামত ও গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলার আদালতে প্রেরন করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদকসহ একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By