সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

একবারের মতো দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন- জামায়াত প্রার্থী

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, “আল্লাহর অশেষ রহমত ও জনগণের ভালোবাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, “এই জনপদকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় কসবা উপজেলার নয়নপুর বাজারে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বায়েক ইউনিয়ন জামায়াতের আমীর আলী আশরাফের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক কবির আহমেদ এবং এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সদস্য সচিব এম. এ. বাতেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রোস্তম আলী, ইউনিয়ন শিবির সভাপতি আহমেদ বাদল এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় মো. আতাউর রহমান সরকার বলেন, “এদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যে বাংলাদেশ হবে মানবিক, মায়া-মমতা ও ভালোবাসায় মোড়ানো।”

তিনি আরও বলেন, “১০ দলীয় ঐক্য সেই মানবিক বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

শেষে তিনি আগামী নির্বাচনে একবারের মতো দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By