সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রতিশ্রুতির নয়, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবো: অধ্যক্ষ হেলালী

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%8B %E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80

চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতির যে ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা তার কবর রচনা করতে চাই। আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবো।

শুক্রবার (২৩ জানুয়ারি) নগরের সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মানুষ ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই পথ পরিহার করে ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করা হবে আমাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কাজের হিসাব করুন। মিথ্যা আশ্বাস আর ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দিন। আপনাদের সমর্থন পেলে আমরা কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করবো।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, এডভোকেট জোবায়ের, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By