সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাকৃবিতে টেলিটক টাওয়ার ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী প্যাকেজের আশ্বাস

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

বাকৃবিতে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্টুডেন্ট প্যাকেজ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব বি. এম. মশিউর রহমান।

কৃষিতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাকৃবির ১৯৯৬-৯৭ ব্যাচের পুনর্মিলনীতে ওই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. বজলুর রহমান মোল্যা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালীন সময়ে তিনি বলেন, কৃষিতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির ব্যবহার আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও নির্ভুল ও কার্যকর করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের বৃদ্ধি, রোগবালাই ও মাটির অবস্থা সহজে পর্যবেক্ষণ করা যায়। ড্রোনের সাহায্যে সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ সম্ভব হচ্ছে। ফলে উৎপাদন খরচ কমছে এবং ফলন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক ও টেকসই কৃষি গড়তে এসব প্রযুক্তির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By