মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A7 %E0%A7%AA

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধরা হলেন: মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০) মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসসহ মোট ৬ টি ফায়ার সার্ভিসের উইনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By