মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A4

আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য খুলে যাচ্ছে দীর্ঘ ছুটির দুয়ার। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি ঘোষণা বিশ্লেষণ করে দেখা গেছে, সামান্য কৌশলী হলে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বিশেষ সুযোগ।

প্রথম দফার ছুটি: শবেবরাত ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৫ ফেব্রুয়ারি মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিনের ছুটি নিশ্চিত হবে।

দ্বিতীয় দফার ছুটি: জাতীয় নির্বাচন মাসের দ্বিতীয় সপ্তাহে থাকছে নির্বাচনের আমেজ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এখানে কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই টানা ৪ দিনের ছুটি মিলছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

২০২৬ সালের ছুটির সংক্ষিপ্ত চিত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি রয়েছে। তবে এর মধ্যে ৯ দিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)। এছাড়া মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও নির্দিষ্ট ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

ফেব্রুয়ারির এই টানা ছুটির হাতছানি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এরই মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই এই সুযোগে পরিবার নিয়ে ঢাকার বাইরে ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By