সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাংচুরের অভিযোগ কৃষকদলের সভাপতির বিরুদ্ধে

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%82%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথমদিনেই পাবনার চাটমোহরে (পাবনা-৩) স্বতন্ত্র প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার সাথে জড়ির থাকার অভিযোগে উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, তার ছেলে লোটাস বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের নাসের চৌধুরী ও চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর ভাই মোজাম্মেল হক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণার প্রথমদিনেই স্বতন্ত্র প্রার্থী ও দল থেকে বহিস্কৃত বিএনপি নেতা কে, এম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের প্রচারণার জন্য রহিম নামের এক ব্যক্তি রেলবাজার এলাকায় পৌঁছালে উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস ও তার ছেলে লোটাস বিশ্বাসের নের্তৃত্বে ২০/ ২৫ জনের একটি দল আব্দুর রহিমকে মারধর করে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাংচুর করে বলে অভিযোগ।

এ ব্যাপারে উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। ঘটনাস্থলে আমি ছিলাম না। কে করেছে এটাও জানিনা।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম। এই আসন থেকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By