শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

ইসির নমনীয়তায় সুখবর পেয়েছেন যে ২০ প্রার্থী

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BF

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং নির্ধারিত অর্থ জমা দিয়েছেন—এমন প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত নেয় ইসি। এদিন কমিশন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় থাকা ২৩ প্রার্থীর বিষয়ে শুনানি শেষে ২০ জনের নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত করে দেয়। এ ছাড়া দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শুনানিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তার প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। কমিশন সূত্র জানিয়েছে, তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা সত্ত্বেও যাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, তাদের মধ্যে রয়েছেন—
জামায়াতের ঢাকা-১ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপির দিনাজপুর-৫ আসনের এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ আসনের মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনের তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জামায়াত প্রার্থী জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলামসহ মোট ২০ জন প্রার্থী।

এদিকে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নও রোববার বাতিল করা হয়েছে।

শুনানির শেষ দিনে দুই দফায় মোট ৬৩ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩টি আপিল মঞ্জুর, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর হয়। অপরদিকে, ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমি নিশ্চিত করে বলতে চাই—আমার তরফ থেকে কিংবা আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By