সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
%E0%A6%85%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AE %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AB%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডব্লিউএফ)-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০২৬ শনিবার সকালে রিয়া গোপে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (ধানমন্ডি উইমেন্স কমপ্লেক্স) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন- মোহাম্মদ হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ অব কোম্পানিজ এবং উপদেষ্টা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু, যিনি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডা. রওনাক হাফিজ, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অধ্যক্ষ, কানন: স্কুল অব এডব্লিউএফ; স্থপতি আনিকা তাবাসসুম, ভাইস চেয়ারপারসন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কানন- এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথি, অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ।

এবারের ক্রীড়া অনুষ্ঠানে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৭০ জন নিয়মিত শিক্ষার্থী এবং ফ্রি স্যাটারডে ক্লিনিকের ২০ জন শিক্ষার্থীসহ মোট ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শনীর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, বল কিক, চকলেট রেস, ম্যাথ রেস, ব্যালান্স রেস, ‘ড্রেস আপ অ্যাজ ইউ উইশ’, মিউজিক্যাল চেয়ার এবং বস্তা দৌড়সহ নানা খেলাধুলার আয়োজন করা হয়।

এই ক্রীড়া অনুষ্ঠানটি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও আনন্দময় অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা তুলে ধরে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By