ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. সোহেল রানা ফরহাদ (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, যুবলীগ নেতা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);